বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৮০ জন সার্জেন্ট পদে অনলাইন আবেদন
বাংলাদেশ পুলিশ সম্প্রতি সার্জেন্ট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশ থেকে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৮০ জন প্রার্থীকে সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বাহিনী। সার্জেন্ট পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবেন। যারা সরকারি চাকরির মাধ্যমে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
পদের তথ্য
পদের নাম: সার্জেন্ট
পদের ক্যাটাগরি: ০১টি
মোট শূন্যপদ: ১৮০ জন
বেতন: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)
চাকরির ধরন: ফুল টাইম
চাকরির ক্যাটাগরি: সরকারি চাকরি
জেন্ডার: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
কর্মস্থল: পোস্টিং অনুযায়ী নির্ধারিত হবে
বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীর বয়স ০২ এপ্রিল ২০২৬ তারিখে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রার্থীদের অবশ্যই অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীকে অবিবাহিত হতে হবে। প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি এবং নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।
ওজন বয়স ও উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
অন্যান্য সুবিধা
বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগপ্রাপ্তদের ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক, ঝুঁকি ভাতা এবং চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। এছাড়া নিজ ও পরিবারের নির্ধারিত সদস্যদের জন্য স্বল্পমূল্যে পারিবারিক রেশন সুবিধা থাকবে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে পদোন্নতির সুযোগ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগও রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি জারির তারিখ: ০৪ মার্চ ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৪ মার্চ ২০২৬
আবেদন শুরুর তারিখ: ০৮ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ: ০২ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ টা
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফি: ৪৮ টাকা
আবেদনের ওয়েবসাইট:
police.teletalk.com.bd