প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ:
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর প্রধান কার্যালয় এবং এর আওতাধীন বিভিন্ন ইপিজেড-এর জন্য ১৮টি ক্যাটাগরিতে জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
১. উল্লেখযোগ্য পদের নাম, সংখ্যা ও বেতন স্কেল:
সহকারী প্রকৌশলী (পুর/বিদ্যুৎ/যান্ত্রিক): ০৬টি পদ (গ্রেড-৯, বেতন: ২২,০০০-৫৩,০৬০/-)।
সহকারী কম্পিউটার প্রোগ্রামার: ০১টি পদ (গ্রেড-৯, বেতন: ২২,০০০-৫৩,০৬০/-)।
উপ-সহকারী প্রকৌশলী (পুর/যান্ত্রিক/যানবাহন): ০৪টি পদ (গ্রেড-১০, বেতন: ১৬,০০০-৩৮,৬৪০/-)।
সাব-স্টেশন অ্যাটেনডেন্ট: ১৫টি পদ (গ্রেড-১১, বেতন: ১২,৫০০-৩০,২৩০/-)।
ডেটা এন্ট্রি অপারেটর: ০২টি পদ (গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-)।
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর: ০৩টি পদ (গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-)।
ড্রাইভার: ২৫টি পদ (গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-)।
ডিসপ্যাচ রাইডার: ০১টি পদ (গ্রেড-২০, বেতন: ৮,২৫০-২০,০১০/-)।
মালী/সার্ভিস বয়/ইলেকট্রিক হেলপার: ক্যাটাগরি ভেদে মোট ০৫টি পদ (গ্রেড-২০)।
২. শিক্ষাগত যোগ্যতা:
পদভেদে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি/এসএসসি/৮ম শ্রেণি পাস।
কম্পিউটার সংশ্লিষ্ট পদের জন্য টাইপিং গতি এবং কারিগরি জ্ঞান থাকতে হবে।
৩. আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ০৫:০০ টা।
৪. আবেদন ফি ও পদ্ধতি:
আবেদন লিংক:
http://bepza.teletalk.com.bd
আবেদন ফি (টেলিটক চার্জসহ):
গ্রেড-৯ পদের জন্য: ৫৫৬/- টাকা।
সাব-স্টেশন অ্যাটেনডেন্ট পদের জন্য: ৩৩৪/- টাকা।
গ্রেড ১৩ হতে ১৬ পদের জন্য: ২২৩/- টাকা।
গ্রেড ২০ পদের জন্য: ১১২/- টাকা।
শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের জন্য: ৫৬/- টাকা।
৫. বয়সসীমা:
০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বছর।
মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।