বাংলাদেশ বিমান বাহিনীতে ৯৪ বিএএফএ কোর্স এবং ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, মেটিওরোলোজি ও শিক্ষা শাখায় ডিই (DE) এবং এসপিএসএসসি (SPSSC) ২০২৬বি কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শাখা ও শিক্ষাগত যোগ্যতা
জিডি(পি), এটিসি, এডিডব্লিউসি (৯৪ বিএএফএ): এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় উভয়টিতে জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড 'এ' থাকতে হবে।
ইঞ্জিনিয়ারিং (DE 2026B): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকসহ এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে।
শিক্ষা শাখা - পদার্থ (SPSSC 2026B): পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর এবং সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।
লিগ্যাল (DE 2026B): আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
মেটিওরোলোজি/এটিসি (DE 2026B): বিএসসি (পদার্থ/গণিত) এ সিজিপিএ ৩.০০ অথবা জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে।
অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা (শারীরিক ও বয়স)
বয়স (২৩ জুন ২০২৬ তারিখে):
৯৪ বিএএফএ কোর্স: ১৬.৫ হতে ২২ বছর।
DE 2026B কোর্স: ২০ হতে ৩০ বছর।
SPSSC 2026B কোর্স: ২১ হতে ৩৫ বছর।
উচ্চতা: পুরুষদের জন্য কমপক্ষে ৬৪ ইঞ্চি এবং মহিলাদের জন্য ৬২ ইঞ্চি (জিডিপি শাখার মহিলাদের জন্য ৬৪ ইঞ্চি)।
নাগরিকত্ব: বাংলাদেশি নাগরিক হতে হবে।
আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের সময়সীমা: ০১ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
আবেদন ওয়েবসাইট:
joinairforce.baf.mil.bd।
আবেদন ফি: ১০০০/- টাকা (অফেরতযোগ্য)।
যোগদানের সম্ভাব্য তারিখ: ২৩ জুন ২০২৬।
নির্বাচন পদ্ধতি
প্রাথমিক লিখিত পরীক্ষা (আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ)।
প্রাথমিক ডাক্তারি ও মৌখিক পরীক্ষা।
আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা।
কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (CMB) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।