নিয়োগকারী প্রতিষ্ঠান: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BSCL)
পদের নাম: প্যানেল আইনজীবী (জেলা ও দায়রা জজ আদালত, সিএমএম/সিজেএম আদালত)
পদসংখ্যা: ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম এলএলবি (স্নাতক) এবং এলএলএম (স্নাতকোত্তর)/বার-অ্যাট-ল ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: প্যানেল আইনজীবী (মহামান্য হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ)
পদসংখ্যা: ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম এলএলবি (স্নাতক) এবং এলএলএম (স্নাতকোত্তর)/বার-অ্যাট-ল ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্তির বয়স ন্যূনতম ১৫ বছর হতে হবে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হওয়া আবশ্যক। হাইকোর্ট বা আপিল বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শর্তাবলী:
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ স্বীকৃত প্রতিষ্ঠান হতে অর্জিত হতে হবে। ইতিপূর্বে বিএসসিএল-এর বিরুদ্ধে কোনো মামলায় অংশগ্রহণকারী প্রার্থী আবেদনের যোগ্য হবেন না।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট
http://bscl.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের বিস্তারিত শর্তাবলী কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট
www.bscl.gov.bd এ পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ ও সময়: ০৯ এপ্রিল ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।