বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার বিভিন্ন পদে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর (১–৩৭)/২০২৬ এবং (৩৮–৫৯)/২০২৬ অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চতর বেতন স্কেলসহ ৩য় থেকে ১১তম গ্রেড পর্যন্ত মোট ৫৯টি ক্যাটাগরিতে সর্বমোট ১১১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
এই নিয়োগে বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সংশ্লিষ্ট পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) নন-ক্যাডার
পদের ক্যাটাগরি: ২২ + ৩৭ টি
মোট শূন্যপদ: ৬৭ + ৪৪ = ১১১ টি
চাকরির ধরন: ফুল টাইম
চাকরির ক্যাটাগরি: সরকারি চাকরি
জব লোকেশন: পোস্টিং অনুযায়ী নির্ধারিত হবে
জেন্ডার: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
যোগ্যতা ও শর্তাবলি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদের বিজ্ঞপ্তি অনুযায়ী।
বয়সসীমা: নন-ক্যাডার সার্কুলারের জন্য ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বয়স পদ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর এবং কিছু ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর।
জেলা যোগ্যতা: বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জাতীয়তা: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
বেতন ও সুবিধা
বেতন: ১২,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা (৩য় থেকে ১১তম গ্রেড)।
অন্যান্য সুবিধা: সরকারি বিধি ও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন সংক্রান্ত তথ্য
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শুরুর তারিখ: ১২ মার্চ ২০২৬ (দুপুর ১২:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ১৪ এপ্রিল ২০২৬ (সন্ধ্যা ৬:০০ টা)
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন ফি: পদ অনুযায়ী ৫০ টাকা, ১৫০ টাকা অথবা ২০০ টাকা।
আবেদন করার ওয়েবসাইট
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন:
www.bpsc.gov.bd
অনলাইনে আবেদন করতে ভিজিট করুন:
http://bpsc.teletalk.com.bd