Back to Job Listings
গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: সহকারী এবং উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ
গ্রামীণ ব্যাংক
Bank JobNot specific Posts02
Bangladesh
Deadline: Mar 18, 2026
Salary: 22-53k
Experience: at Last 2 years
Degree: As per circular
Age Limit: 32
📝 Job Description
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষেপ
গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় শূন্য পদসমূহে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
১. পদের নাম: শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী/স্থপতি (বিএসসি ইঞ্জিনিয়ার/স্থপতি)
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/আর্কিটেকচার বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি।
সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (GPA/CGPA ৩.০০) থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়সসীমা: ১৮-০৩-২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন স্কেল (২০১৫): গ্রেড-৯ (২২,০০০ - ৫৩,০৬০ টাকা)।
২. পদের নাম: শিক্ষানবিশ উপ-সহকারী প্রকৌশলী (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার)
শিক্ষাগত যোগ্যতা:
সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট/কলেজ হতে সিভিল/কনস্ট্রাকশন/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (GPA/CGPA ৩.০০) থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়সসীমা: ১৮-০৩-২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন স্কেল (২০১৫): গ্রেড-১০ (১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা)।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য
আবেদনের ওয়েবসাইট: https://erecruit.grameenbank.org.bd
আবেদনের শেষ সময়: ১৮-০৩-২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
ছবি ও স্বাক্ষর: * স্বাক্ষর: ৩০০x৮০ পিক্সেল (সর্বোচ্চ ২০ KB, JPG ফরম্যাট)।
ছবি: ৩০০x৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ KB, JPG ফরম্যাট)।
আবেদন ফি: ২০০ টাকা (অফেরতযোগ্য)।
আবেদন ফি জমা দেওয়ার নিয়ম (রকেট-এর মাধ্যমে)
১. Rocket App লগইন করুন > Bill Pay সিলেক্ট করুন।
২. Biller ID: 5566 সিলেক্ট করুন।
৩. Application No এবং Job ID/Applied Post প্রদান করুন।
৪. Pay for: Self/Other সিলেক্ট করে পরিমাণ 200 টাকা দিন।
৫. আপনার পিন (PIN) দিয়ে ট্রানজেকশন সম্পন্ন করুন এবং Transaction ID সংরক্ষণ করুন।
৬. সবশেষে গ্রামীণ ব্যাংকের নিয়োগ সাইটে গিয়ে Verify Transaction বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
প্রশিক্ষণ ও ভাতা
প্রশিক্ষণকাল: মোট ১ বছর (২টি পর্বে বিভক্ত)।
সহকারী প্রকৌশলী ভাতা: প্রথম পর্বে ১৩,০০০ টাকা এবং দ্বিতীয় পর্বে ১৫,০০০ টাকা (স্থিরকৃত)।
উপ-সহকারী প্রকৌশলী ভাতা: প্রথম পর্বে ৯,০০০ টাকা এবং দ্বিতীয় পর্বে ১০,০০০ টাকা (স্থিরকৃত)।
সফলভাবে প্রশিক্ষণ এবং পরীক্ষা সম্পন্ন করার পর প্রার্থীদের গ্রামীণ ব্যাংকের নিয়মিত বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে।
Additional Details
